পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র হত্যা ও ভোটাধিকার হরণের প্রতিবাদে ২৯ জানুয়ারি বুধবার বিক্ষোভের পাশাপাশি রাজধানীসহ সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি। ওইদিন কেন্দ্রীয়ভাবে রাজধানীতে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। আর এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি।
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম সাংবাদিকদের বলেন, রাজধানীতে ২৯ জানুয়ারি কালো পতাকা মিছিল করার জন্য অনুমতি চেয়ে এরইমধ্যে ডিএমপির কাছে আবেদন করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘আবেদনে মিছিলের রুটসহ দুই স্থানের জন্য অনুমতি চাওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে নয়াপল্টনে কালো পতাকা নিয়ে নেতাকর্মীরা জড়ো হবে। সেখান থেকে মিছিলটি মগবাজারে গিয়ে শেষ হবে। বিকল্প হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা জড়ো হবে। সেখান থেকে কালো পতাকা মিছিলটি প্রেসক্লাব বিজয় নগর হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে।’ ডিএমপি খুব শিগগিরই যে কোনো এক স্থানের অনুমতি দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সালাম বলেন, ‘ইতোমধ্যেই কালো পতাকা মিছিলের প্রস্তুতি ও সব নেতাকর্মী উপস্থিত হওয়ার জন্য ঢাকা মহানগরের সব থানা, ওয়ার্ড ও ইউনিটকে নির্দেশ প্রদান করা হয়েছে। তারা প্রস্তুতি গ্রহণ করছে।’ এ কর্মসূচিতে ২০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশের চাইতেও বেশি জনসমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ, গত ১৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশব্যাপী কালো পতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন।
[b]ঢাকা, এমএইচটি, ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এআর
[/b]
রাজনীতি
অনুমতি চেয়ে ডিএমপির কাছে বিএনপির আবেদন
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র হত্যা ও ভোটাধিকার হরণের প্রতিবাদে ২৯ জানুয়ারি বুধবার বিক্ষোভের পাশাপাশি রাজধানীসহ সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি।





