অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সদ্যপ্রয়াত সাবেক মেয়র ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাদেক হোসেন খোকার কুলখানি বৈরী আবহাওয়ার কারণে আগামী শুক্রবার করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

রোববারের (১০ নভেম্বরের) পরিবর্তে আগামী শুক্রবার (১৭ নভেম্বর)করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, বৈরী আবহাওয়ার খবর পাওয়ায় কুলখানির তারিখ পরিবর্তন করা হয়েছে।

গত ৪ নভেম্বর নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় সাদেক হোসেন খোকা মারা যান। সেখানে প্রথম দফা জানাজা শেষে গত বৃহস্পতিবার এমিরাটস এয়ারলাইন্সের একটি বিমানে তার মরদেহ দেশে আনা হয়। চার দফা জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয়।

এম