বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
মঙ্গলবার রাত ৮টা ৩৫ মিনিটে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসের মবিন চৌধূরী, চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দীন আহমেদ, রিয়াজ রহমান ও ড.এম ওসমান ফারুক উপস্থিত রয়েছেন।
বৈঠকে দু'দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, চলমান রাজনৈতিক সংকট নিরসনে ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে একাধিকবার খালেদা-মজীনা বৈঠক হয়েছে। সর্বশেষ বৈঠকটি হয়েছিল প্রায় ১মাস আগে।
ঢাকা, এমএইচ, ১১ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এসআর
রাজনীতি
খালেদার সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মজীনা
বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। মঙ্গলবার রাত ৮টা ৩৫ মিনিটে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।





