অবিলম্বে এই অবৈধ পার্লামেন্টকে বাতিল করে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নতুন নির্বাচন দিয়ে জনগণের পার্লামেন্ট গঠন করুন।
অন্যথায়, এ দেশের জনগণ কোনোদিনও আপনাদের ক্ষমা করবে না বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের কারামুক্তি উপলক্ষে তাঁকে সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত শেষে এ কথা বলেন মির্জা ফখরুল। নাশকতার বিভিন্ন মামলায় প্রায় নয় মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন হাবিবুন নবী খান সোহেল।
বিএনপি মহাসচিব বলেন, ‘প্রায় ১৮ মাস ধরে সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় বেআইনিভাবে তাঁকে (খালেদা জিয়া) আটক করে রাখা হয়েছে। এবং এখন তিনি অত্যন্ত অসুস্থ। অসুস্থ অবস্থায় তিনি সঠিক চিকিৎসা পর্যন্ত পাচ্ছেন না। আমরা আজকে এখানে এই শপথ নিয়েছি, দেশনেত্রীর মুক্তির জন্য সব ধরনের আন্দোলন আমরা আরো বেগবান করব।’
জেড





