বাংলাদেশ কল্যাণ পার্টিতে যোগ দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় ও মহানগরের ৯ জন নেতা।

গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের মহাখালীর ডিওএইচএসের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

দলবদল করা নেতারা হলেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহেদুল ইসলাম চৌধুরী এবং যুগ্ম সদস্যসচিব আবদুল আউয়াল মামুন, কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, কেন্দ্রীয় নারীনেত্রী রেখা আকতার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি নাজমুল হুদা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি উবাইদুল্লাহ মামুন, সেক্রেটারি আবদুল্লাহ আল হাসান, যুগ্ম সদস্যসচিব তাফহীমুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সমন্বয়ক ইব্রাহিম খান সাদাত।

এদের মধ্যে শাহেদুল ইসলাম চৌধুরী ও আবদুল আউয়াল মামুন যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে দলে যোগ দেন। অপর ৭ নেতা সশরীরে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সবাইকে দলীয় ক্যাপ পরিয়ে এবং ফুল দিয়ে তাদেরকে দলে বরণ করে নেন।

এসময় কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, ফোরকান ইবরাহিম, ভারপ্রাপ্ত মহাসচিব নুরুল কবিরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এইচএন