ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শ্রমিক কর্মচারী লীগের বকুল- হারুনের  নেতৃত্বাধীন কমিটির কর্মকর্তাদের লাগানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ পোষ্টার ছিড়ে ফেলেছে শ্রমিকলীগের রশিদ- মান্নান গ্রুপের লোকজন।

এনিয়ে আজ বুধবার নগর ভবনে শ্রমিক কর্মচারী লীগের বকুল- হারুনের  নেতৃত্বাধীন কমিটির নেতারা বিক্ষোভ প্রদর্শণ করেন। পরে তারা ডিএনসিসির প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সচিবের সঙ্গে বেঠক করেন।

বৈঠকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ শ্রমিক কর্মচারীলীগের পোষ্টার ছিড়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন প্রশাসক। যারা ডিএনসিসিতে বিশৃংখলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

ওই বৈঠকে ডিএনসিসির কর্মচারীদের বিভিন্ন দাবীগুলো পর্যায় ক্রমে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন প্রশাসক।

এদিকে গত ৩ দিন যাবৎ ডিএনসিসিতে শ্রমিকলীগের বকুল- হারুনের  নেতৃত্বাধীন কমিটির নেতারা বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন।

অপর দিকে রশিদের নেতৃত্বাধীন লোকজনও সুযোগ বুঝে মিছিল বের করেন। বর্তমানে উভয় গ্রুপের লোকজন মুখোমুখি অবস্থানে রয়েছেন।

জানা যায়,  ওই পোষ্টারে রয়েছে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী  শেখ হাসিনা এবং সজিব ওয়াজেদ জয়, শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো.দেলোয়ার  হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. বরকত খানের ছবি, দলীয় শ্লোগান এবং ডিএনসিসির শ্রমিক কর্মচারীলীগ ‍"বকুল- হারুনের কমিটির" ২০ জনের ছবি।

এছাড়া পোষ্টারের  শ্লোগান; সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে বাংলাদেশ-- প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুনিয়ার মজদুর এক হও, দেশ ধ্বংসের ষড়যন্ত্র রুখে দাড়াও, অর্থনীতি ধ্বংসের হরতাল অবরোধ মানিনা ,মানবো না ইত্যাদি ।

গত ১৯ জানুয়ারি এ  পোষ্টার ছিড়ে  ফেলেছে শ্রমিকলীগের  "রশিদ- মান্নান" গ্রুপের  লোকজন। আর এ  পোষ্টার ছিড়ার ঘটনায় গত ১৯ জানুয়ারি শ্রমিক লীগের সভাপতি বজলুল  মোহাইমিন(বকুল) এবং সাধারণ সম্পাদক  মো. হারুন মিয়া বাদী হয়ে গুলশান থানায় জিডি নং-১১০৩ দায়ের করেন।

জিডিতে উল্লেখ করা হয়,'বঙ্গবন্ধু মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী  শেখ হাসিনা এবং শ্রমিক লীগের নেতাদের ছবিসহ অবরোধ বিরোধী   পোষ্টার লাগানো হয়।

আর ওই  পোষ্টার ছিড়ে  ফেলেন, তথাকথিত শ্রমিকলীগের  নেতা আবদুর রশিদ, মো.আলী, মাসুদ কাজী,  গোলাম  মোস্তফা,জামাল  হোসেন,আ.রাজ্জাক, মিজানুর রহমান টিটু, শাহজাহান গং।

আরো জানা যায়, ডিএনসিসিতে  নির্বাচনের মাধ্যমে শ্রমিক কর্মচারী লীগের কমিটি গঠন করার জন্য দীর্ঘদিন ধরে বকুল- হারুনদের সমর্থিত নেতা কর্মীরা দাবী জানিয়ে আসছেন। 

রেজিষ্ট্রার্ড  ট্রেড ইউনিয়ন  থেকেও নির্বাচনের মাধ্যমে শ্রমিক কর্মচারী লীগ  রেজি নং- ৪৬৯৮ এর কমিটি গঠনের পরামর্শ  দেয়া হয়।

কিন্তু আবদুর রশিদ- মান্নানের সমর্থিতরা বিনা নির্বাচনে একটা পকেট কমিটি গঠন করেন। তবে  রেজিষ্ট্রার্ড  ট্রেড ইউনিয়ন কর্তৃপক্ষ রশিদের এ কমিটি বাতিল করেন এবং নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দেন।ওই নির্দেশ অমান্য করে রশিদ হাইকোর্টে রিট করলে বিষয়টি  আরো জটিল আকার ধারণ করে।

এদিকে গত ৩০ জুন রেজিষ্ট্রার্ড  ট্রেড ইউনিয়ন কর্তৃপক্ষ  শ্রমিক লীগের সভাপতি বজলুল  মোহাইমিন(বকুল) এবং সাধারণ সম্পাদক  মো. হারুন মিয়ার নেতৃত্বাধীন কমিটিকে অনুমোদন দেন।

একে/এসএইচ