বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য ৭ জুন সিঙ্গাপুর যাবেন।
দলের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, খালেদা জিয়া নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই সিঙ্গাপুর যাবেন। এর আগে সর্বশেষ গত বছর ১০ অক্টোবর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। এরপর স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৩ অক্টোবর দেশে ফেরেন।
[b]ঢাকা, এমএইচ,৩১মে (টাইমনিউজবিডি.কম)[/b]