সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে দলীয় কর্মী নিহতের প্রতিবাদে বেলকুচি উপজেলায় রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে জেলা জামায়াত।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট শাহিনুর আলম জানান, আলমগীর হোসেন হত্যার প্রতিবাদে বেলকুচিতে শান্তিপূর্ণ হরতাল পালন করা হবে।
উল্লেখ্য, গত বুধবার রাতে উপজেলার চর ধুলিগাড়ি গ্রামে উপজেলা নির্বাচনের ফলাফল নিয়ে স্থানীয় জামায়াত ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এক আওয়ামী লীগ কর্মীকে মারধর করে জামায়াতের কর্মীরা।
পরে রাত ১০টার দিকে আওয়ামী লীগের কর্মীরা সংঘবদ্ধ হয়ে জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের সংঘর্ষে জামায়াত কর্মী আলমগীর হোসেনসহ অন্তত ১১ জন আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আলমগীর হোসেন মারা যায়।
[b]সিরাজগঞ্জ, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাজনীতি
বেলকুচিতে রোববার হরতালের ডাক দিয়েছে জামায়াত
সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে দলীয় কর্মী নিহতের প্রতিবাদে বেলকুচি উপজেলায় রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে জেলা জামায়াত। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করে জেলা জামায়াতের





