আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করতে হয়। খালেদা জিয়া সেটা করেননি। তিনি পাকিস্তানিদের দোসর জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলন করছেন। দেশের মা-বোনদের ইজ্জত নিয়ে খেলছেন তিনি।
রোববার বিকালে কক্সবাজারে এক জনসভায় এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, আমরা পর্যায়ক্রমে সব মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করব। বাংলাদেশের কোনো মানুষ কুঁড়ে ঘরে বাস করবে না। কক্সবাজারের লবণ চাষীদের বিশেষ সহায়তা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, জামায়াত ইসলামী তারা নামে ইসলাম। চোরাচালানি, মানুষ হত্যা করে। যারা কোরআন পুড়ে তারা আবার কেমন মুসলমান।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না। আর কাউকে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হয়। গত ৫ বছরে বাংলাদেশ দুর্নীতির কালো তালিকা থেকে বাদ দিতে সক্ষম হয়েছি। ১১ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]





