১৯৯১ সালের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের তিনবারের নির্বাচিত সভাপতি, ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, প্রফেসর ডাঃ এম.এ. মাজেদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ৯ জুলাই প্রদত্ত এক শোকবাণীতে বলেন, “অধ্যাপক ডা: এম.এ মাজেদের ইন্তেকালে জাতি একজন সৎ, দক্ষ, নির্ভীক দেশপ্রেমিক চিকিৎসককে হারালো। তার ইন্তেকালে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূর্ণ হওয়ার নয়। 

মরহুম একজন অধ্যাপক হিসেবে মেডিকেল কলেজের ছাত্র/ছাত্রীদের আদর্শবান চিকিৎসক হিসেবে গড়ে তুলেছেন। তিনি তার কর্মজীবনে অসংখ্য মানুষকে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে মানবতার সেবা করে গিয়েছেন।

মানবতার সেবা করার পাশাপাশি তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অত্যন্ত দৃঢ়তার সাথে ভূমিকা পালন করেছেন। মহান আল্লাহ তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করুন।  

তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবার-পরিজন এবং গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।”

এমএনজে