আওয়ামী লীগের সাধারণ সস্পাদক ও স্থানীয় সরকার ও সমবায় উন্নয়ন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যারা বলছে ভারতের ক্ষমতার পালা বদলের প্রভাব বাংলাদেশে পড়বে তারা বুদ্ধিজীবি নামে আহাম্মকের দল। ভারতের সঙ্গে আমাদের আগে যেমন সু-সম্পর্ক রয়েছে আগামীতেও তা থাকবে।
শনিবার বিকালে রাজধানীর ইনঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘প্রধামন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
[b]ঢাকা, এমআর, ১৭ মে (টাইমনিউজবিবি.কম)//এসআর[/b]