সারাদেশে ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার হরতালের শেষ দিনেও রাজধানীসহ সারাদেশে মিছিল- পিকেটিং করেছে জোটের নেতাকর্মীরা। এসময় বিভিন্ন স্থানে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পিকেটিংকালে কাউকে আটকের খবর না পাওয়া গেলেও সারাদেশে রাতভর বিশেষ অভিযানে বিরোধী জোটের অসংখ্য নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এদিকে হরতালের কারণে ঢাকা শহরে কিছু যানবাহন চলাচল করতে দেখা গেলেও চরম ভোগান্তিতে পরেছেন রাজধানীর বাইরের সাধারণ মানুষ। দূরপাল্লাতো দূরের কথা, স্থানীয় পরিবহনও চলাচল করছে না। তাছাড়া ঢাকার বড় দু'টি টার্মিনাল গাবতলী ও সায়েদাবাদ থেকেও কোন দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার খবর পাওয়া যায়নি।

হরতালে তেজগাঁওয়ে মিছিল, গাড়ি ভাংচুর-আগুন:

 ২০ দলীয় জোটের অবরোধের পাশাপাশি টানা ৭২ ঘন্টা হরতালের শেষ দিনে হরতালের সমর্থনে রাজধানীর তেজগাঁওয়ে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের তেজগাঁও অঞ্চলের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ৮ টায় মহানগরী কলেজ সম্পাদকের নেতৃত্বে তেজগাঁও বিজয় স্মরনী এলাকায় রাজপথে মিছিল করেছে শিবির তেজগাঁও অঞ্চলের নেতাকর্মীরা। এসময় শিবিরকর্মীরা হরতালের সমর্থনে রাস্তায় আগুন দিয়ে অবরোধ করে এবং গাড়ি ভাংচুর করে। পিকেটিং এর কারনে রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাবিতে ছাত্রদলের মিছিল:
আজ সকাল ৮ টায় ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক- মোঃ মিজানুর রহমান সোহাগের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি ঢামেক বহিঃবিভাগের ফটক থেকে শুরু করে দোয়েল চত্বরে পৌঁছালে পুলিশি ধাওয়ায় পন্ড হয়।

রমনায় জামায়াতের মিছিল:
মঙ্গলবার সকাল ৮ টায় রাজধানীর মালিবাগে সমাবেশ, মিছিল ও পিকেটিং করে রমনা থানা জামায়াতের কর্মীরা। মিছিলটি মালিবাগ রেলগেইট থেকে শুরু হয়ে চৌধুরী পাড়া এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রংপুরে শিবিরের লাঠি মিছিল:

মঙ্গলবার সকালে নগরীর দর্শনা এলাকায় (রংপুর-ঢাকা) মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে নেতাকর্মীরা।

ময়মনসিংহে শিবিরের মিছিল:
শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে আজ সকাল ৯টায় মিছিলটি শহররে জিলা স্কুল মোড় থেকে শুরু হয়ে টাউন হল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবশেরে মাধ্যমে শষে হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতরে সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, কর্মপরিষদ সদস্য এইচ এম জোবায়ের, হায়দার করিম, আইটি বিভাগ সভাপতি জুয়লে রানা, শিবিরের জেলা দক্ষিণের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ, জেলা উত্তর সেক্রেটারি মাহবুব আকন্দ প্রমুখ।

হরতালের সমর্থনে গাজীপুরে শিবিরের মিছিল:

মঙ্গলবার সকালে মহানগর শিবিরের অফিস সম্পাদক ইশমাম আব্দুল্লার নেতৃত্বে মিছিল করেছে ছাত্রশিবির গাজীপুর মহানগরী। মিছিলে আরো উপস্তিত ছিলেন জামায়াত- শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ

হরতালে বরিশাল ছাত্রদলের মিছিল:

২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের পাশাপাশি সারাদেশে ৭২ ঘণ্টা হরতালের শেষ দিনে সমর্থনে মিছিল-পিকেটিং করেছে বরিশাল জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বরিশাল নগরের বিএম কলেজের সামনে বিক্ষোভ মিছিল করে তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে ছাত্রদলের নেতাকর্মীরা পালিয়ে যায়।

এআর/ইআর