আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিনআহমেদ।শনিবার বিকালে রাজধানীর পুরানা পল্টনের ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

হাফিজ উদ্দিন বলেন, বর্তমান আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অভূতপূর্ব ঘটনা দেখা গেল। সরকারি দলের প্রায় ২০০ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এর আগে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি।

তিনি অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মনোননয়ন পত্র নেয়া বা জমা দিতে পদে পদে বাধা দেয়া হয়। অনেকক্ষেত্রে শেষ পর্যন্ত তারা জমা দিতেও পারে না। মনোনয়নপত্র জমা দিতে পারলেও ক্ষমতাসীনদের তোপের মুখে তারা প্রচারণা চালাতে বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারে না।

নির্বাচন কমিশন ‘খারাপ নির্বাচনে’র বিষবৃক্ষ রোপন করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘এর প্রভাব জাতি কতদিন ভোগ করবে কে জানে।’

হাফিজ উদ্দিন দাবি করেন, স্বাধীনতা পর প্রথম ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ প্রথম দেশে ‘ভোট জালিয়াতি’র সূচনা করেছিল।

তিনি বলেন,দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির প্রার্থীদের কাছে আওয়ামী লীগ ব্যাপক ব্যবধানে পরাজিত হবে ।

আয়োজক সংগঠনের সভাপতি নুরুল আফসারির সভাপতিত্বে আরও বক্তব্য দেন কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, মহাসচিব এম এম আমিনুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, যুব কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক মো. যোবায়ের নাহিদ প্রমুখ।

এআই