ঠাকুরগাঁও-২ আসনের ধানের শীষের প্রার্থী কারাবন্দি মাওলানা আব্দুল হাকিম এর পক্ষে সংবাদ সম্মেলন করেছেন তার সহধর্মিনী জাকিয়া জাবিন।
দেশের সর্বোচ্চ আদালত থেকে জামিনের আদেশ থাকার পরও মুক্তি পায়নি বলে অভিযোগ করেন কারাবন্দি মাওলানা আব্দুল হাকিমের স্ত্রী জাকিয়া জাবিন।
তিনি বলেন, ঠাকুরগাও- ২ আসনের ধানের শীষের প্রার্থী মাও.আব্দুল হাকিমকে গত ১ নভেম্বর একটি মিথ্যা মামলায় গ্রেফতার দেখানোর পর তার নামে ক্রমান্নয়ে ৭টি মিথ্যা মামলা দেওয়া হয়। বর্তমানে হাইকোর্ট থেকে সকল মামলায় জামিনে আছেন তিনি।
এবং সুপ্রিম কোর্টের একটি আদেশ রয়েছে তাঁকে হয়রানি বা নতুন কোন মামলায় গ্রেফতার না করার জন্য। তার পরেও নতুন নতুন মামলা হচ্ছে তাঁর নামে। সর্বোচ্চ আদালতের কোন আদেশ মানা হচ্ছে না।
ধানের শীষের প্রার্থী আব্দুল হাকিমের নামে মিথ্যা মামলা হতে পারে এবং গ্রেফতারও করতে পারে এ মর্মে সুপ্রিম কোর্টের নিকট একটি আবেদন করা হয়েছিল।
গত ১৮ ডিসেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো.আশরাফুল কামাল এর সমন্বয়ে গঠিত বেন্ঞ্চ আবেদনটি শুনেন এবং জামিন মন্জুর করেন।
সেই সাথে আদেশ দেন যে, মাওলানা আব্দুল হাকিম এর বিরুদ্ধে ইতিপূর্বে যদি নির্দিষ্ট ক্রিমিনাল মামলা না থাকে তাহলে তাঁকে কোন ওয়ারেন্ট ছাড়া জেল থেকে বের হওয়ার সময় এবং নতুন কোন মামলায় গ্রেফতার করা যাবে না।
এ আদেশটি গত ২৪ ডিসেম্বরে ঠাকুরগাওয়ে জেলা প্রশাসকসহ সকল দপ্তরে পৌছালেও আরো দুটি নতুন মামলায় এরেস্ট দেখানোর চেস্টা করছে। এটি দেশের সর্বোচ্চ আদালতকে অবমাননার সামিল বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তার স্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে শহরের হাজীপাড়াস্থ নিজ বাসভবনে মাও.আব্দুল হাকিমের স্ত্রী জাকিয়া জাবিন সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন।
তিনি আরো বলেন, ধানের শীষের পক্ষের কোন লোককে জনসংযোগে যেতে দিচ্ছে না। নৌকা মার্কার লোকজন সাধারণ ভোটারদের ভয় ভিতী প্রদর্শন করছেন।
নৌকা ছাড়া অন্য মার্কায় ভোট দিতে চাইলে ভোট সেন্টারে না যাওয়ার জন্য হুমকি অব্যাহত রেখেছেন। ধানের শীষের লাগানো পোস্টার ছিড়ে দেওয়া হচ্ছে। পোস্টার ঝুলাতে দেওয়া হচ্ছে না। প্রচার মাইক ভেঙ্গে দেওয়া হচ্ছে। নতুন নতুন মামলা সৃষ্টি করে শত শত মানুষকে আসামী করা হচ্ছে।
তিনি আরো বলেন এসব কথা রিটার্নিং অফিসার, ইউএনও, ওসি ও বিজিবিকে বলেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। কৃত্রিম আগুনের ঘটনা ঘটিয়ে শত শত আসামী করা হচ্ছে।
তিনি গণমাধ্যমে এসব বিষয় তুলে ধরার জন্য অনুরোধ করেন। তিনি ধানের শীষের পক্ষের সকল নেতা কর্মী সমর্থকগণকে পুলিশ প্রশাসন দ্বারা মিথ্যা মামলা, গ্রেফতার ও হয়রানী বন্ধের আহবান জানান। সেই সংগে মহামান্য সুপ্রিম কোর্টে আদেশ মেনে মাও.আব্দুল হাকিমকে মুক্তি দেওয়ার আহবান জানান।
এ সময় সাংবাদিক সম্মেলনে মাও.আব্দুল হাকিমের ছেলে সিগবাতুল্লাহ ও তাঁর আইনজীবী জয়নাল আবেদিন উপস্থিত ছিল।





