ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোকাহত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে গেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন ও মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত।

রোববার বিকাল চারটার দিকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। এর কিছু সময় পর আসেন মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত।

এমএইচ, জেএ