ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ৭ দিন আগে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের নির্বাহী কমিটির সদস্য আব্দুল মজিদের জানাজায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আগামী জাতীয় নির্বাচনে ইসির ভূমিকা কী হবে এই নির্বাচনে সেটা পরিষ্কার হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন ইসির জন্য এটা একটা পরীক্ষা।
তিনি বলেন, ইসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে এটা আশা করি।
বিএনপি মহাসচিব বলেন, ২০ দলীয় জোট একক প্রার্থী দিবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোটের দায়িত্ব নিয়েছেন। তিনি যেই পার্থী দিবেন শরীক দলের সকলে তাকে সমর্থন দেবেন।





