বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও পুলিশের গ্রেফতার বাণিজ্য বন্ধের দাবি জানান বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
রোববার বার কাউন্সিল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব।
তিনি বলেন, উচ্চ আদালতে আগাম জামিন নিয়ে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশক দুঃখজনক। ৫ জানুয়ারির নির্বাচনের পর সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা দেয়া হচ্ছে।
মাহবুব বলেন,প্রতিটি মামলায় কয়েকজনের নাম দিয়ে শত শত অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হচ্ছে। পুলিশ এসব আসামিদের গ্রেফতারের ভয় দেখিয়ে হয়রানি ও বাণিজ্য করছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি বলেন, পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে গ্রেফতারের নামে হয়রানি না করার হয়। এছাড়া হয়রানি কমানোর জন্য হাইকোর্টে বেঞ্চ বাড়ানো দাবি জানান তিনি।
তিনি আরও বলেন,পুলিশের এসব নির্যাতন থেকে রক্ষা পেতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভুক্তভোগী মানুষেরা আগাম জামিন নিতে উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন। কিন্তু আগাম জামিনের এ গুরুত্ব অনুধাবন না করে কয়েকটি সংবাদপত্রে নেতিবাচক লেখালেখি প্রকাশিত হয়েছে,যা অত্যন্ত দুঃখজনক।
[b]ঢাকা, ২ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
'মামলা ও পুলিশের গ্রেফতার বাণিজ্য বন্ধ করুন'
বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও পুলিশের গ্রেফতার বাণিজ্য বন্ধের দাবি জানান বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।





