ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় আমরা এমন কিছু করবো না বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের সমন্বয়ক তোফায়েল আহমেদ।
আজ (১১ জানুয়ারি) শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় আমরা এমন কিছু করবো না। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই।
উল্লেখ্য, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলে ২ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি এবং আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম ঢাকা সিটিতে সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে।
এমবি





