যুবলীগ কেন্দ্র পাহারা দেবে না। কেন্দ্র পাহারার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে। যুবলীগ নির্বাচনে সঠিক ও উপযুক্ত প্রার্থী নির্বাচনে জনমত গঠন করবে বলেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক।

আজ রবিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী সরকার দেশের সুদূরপ্রসারী চিন্তা করে। তাই তারা ডেলটা প্লান তৈরী করতে পেরেছে। আাওয়ামী লীগ সরকার শান্তি ও সম্প্রতির দেশ চাই।তাই দেশের জলদস্যু ও বনদস্যূ কমিয়েছে। জনগনের কাছে গিয়ে আমাদের সেগুলো বুঝাতে হবে। যুবলীগ জনমত গঠনে কাজ করবে।

এবারের ভোট হবে গণভোট বলেছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক। বিএনপির প্রার্থীরা সবাই দূর্নীতি ও সন্ত্রাসী এবং বিভিন্ন মামলার অভিযুক্ত আাসামী। জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে তাদের সঠিক রায় দেবে।

ফারুক বলেন, তরুণ ভোটারদের সত্যমিথ্যার পার্থক্য বোঝাতে হবে। সরকারের উন্নয়নকাজ জনগণের কাছে তুলে ধরতে হবে। প্রত্যেক কেন্দ্রে যুবজাগরণ কেন্দ্র থাকবে।

এসময় যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন উপলক্ষে পাঁচ শতাধিক ইউনিট গঠন করা হয়েছে। প্রত্যেক কেন্দ্রে দেড়শত থেকে দুইশতকর্মী ফলাফল ঘোষণা পর্যন্ত অবস্থান করবে।

যুবলীগের চেয়ারম্যান বলেন, এবারের নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যা তরুণ। তাই তরুণদের কাছে বিগত সরকারের এবং বর্তমান সরকারের তফাৎ বুঝাতে হবে।

ঐক্যফ্রন্টের ব্যাপারে তিনি বলেন, দূর্নীতিবাজ, সন্ত্রাসী ও দালালরা তাদের এজেন্ডাদের বাস্তবায়ন করতে একত্রিত হয়ে জোট গঠন করেছে। তাদেরকে জনগণ গনভোটের মাধ্যমে প্রত্যাহার করবে।

সভায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি সম্রাটের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রেজাউল হকের সঞ্চালনায় শাখার বিতিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এম বিল্লাহ