বাংলাদেশ এখন সোনালী সময় পার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, বাংলাদেশ নিম্নমধ্যবিত্ত হওয়ায় বিশ্বব্যাংকের মত জাতিসংঘ ও অতিশীঘ্রই বাংলাদেশকে স্বীকৃতি দিবে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‌বঙ্গবন্ধু যুব ফাউন্ডেশন আয়োজিত 'চলমান রাজনীতি ও ঘোষিত বাজেট'শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সুরঞ্জিত সেন বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও দুর্নীতিবাজ মুক্ত রাখতে পারলে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এজন্য তিনি দলমত নির্বিশেষে সবাইকে সরকারের সাথে থাকার আহবান জানান।

ইউসুফের আলী জীবনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক বাবু নারায়ণ দেবনাথ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের যুব সাধারণ সম্পাদক মুন্সী হাবীবুল্লাহ পলাশ, শওকত হোসেন প্রমুখ।

এমএ/ এআর