বিএনপি-নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটকে আগামী কালের (বুধবার) কালো পতাকা মিছিল কর্মসূচির অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পূর্বঘোষিত কর্মসুচির অংশ হিসেবে গণতন্ত্র হত্যা ও ভোটাধিকার হরণের প্রতিবাদে ওইদিন সারাদেশে বিক্ষোভের পাশাপাশি রাজধানীসহ সারাদেশে কালো পতাকা মিছিলের এই কর্মসূচি ঘোষণা করে ১৯ দলীয় জোট।
গত ২৩ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদনও করেছে বিএনপি। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এ বিষয়ে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম টাইম ‍নিউজকে জানান, রাজধানীতে ২৯ জানুয়ারি কালো পতাকা মিছিল করার জন্য অনুমতি চেয়ে গত বুধবার ডিএমপির কাছে আবেদন করা হয়েছে।
[b]ঢাকা, ২৮ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) //কেবি[/b]