জামায়াতে ইসলামী আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যদণ্ড দেয়ার প্রতিবাদে রাজধানীর বাডডায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। বিক্ষোভ মিছিলটি রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্তরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ- ছাত্রলীগ ও যুবলীগের হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্য ব্যপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় জামায়াত নেতাকর্মীদের প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। সংঘর্ষে আহত হয় ১৫ জামায়াত নেতাকর্মী। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। ঘটনাস্থল থেকে পুলিশ আহত অবস্থায় রাইহান,রুবেল ও শোভনকে আটক করে।
বিক্ষোভ মিছিল পরবতী সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন বলেন, সরকার পাতানো ও সাজানো বিচারের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ, সুলেখক, সাবেক সফল মন্ত্রী ও আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে প্রাণদন্ডে দন্ডিত করেছে। মূলত সরকার সাক্ষী ও বাদীকে নানাভাবে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে মাওলানা নিজামীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছে। ফলে আমীরে জামায়াত ন্যায়বিচার থেকে পুরোপুরো বঞ্চিত হয়েছেন। তাই সরকারের পূর্বপরিকল্পিত দন্ডাদেশ জনগণ কখনোই মেনে নেবে না। তিনি প্রতিহিংসা, মিথ্যাচার, ষড়যন্ত্র ও অপরাজনীতি পরিহার করে অবিলম্বে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীরকে অবিলম্বে মুক্তি দেয়ার আহবান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. মু. রেজাউল করিম, ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য অধ্যাপক আ জ ম কামাল উদ্দীন, সালাহউদ্দীন,আতিকুর রহমান, ছাত্র নেতা আনিসুল ইসলাম বিশ্বাস ও তারিক হাসান প্রমূখ।
মিরপুরে এলাকায় মাওলানা মতিউর রহমান নিজামীকে ষড়যন্ত্রমূলকভাবে দন্ডাদেশ দেয়ার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি মিরপুর ১০ নং বি আর টি এ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মোবারক হোসাইন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য লস্কর মোহাম্মদ তসলিম ও মাওলানা দেলাওয়ার হোসাইন, ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য আব্দুস সালাম, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ ও শেখ শরীফ উদ্দীন আহমদ, জামায়াত নেতা আহমদুল্লাহ, আশরাফুল আলম, অধ্যাপক আনোয়ারুল করিম, শিবরের ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি তামীম হোসাইন ও নাজিমুদ্দীন প্রমূখ।
এছাড়া রাজধানীর রামপুরায় বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী পল্টন-মতিঝিল জোন। বিক্ষোভ মিছিলটি টি ভি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কবির আহমদ। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন ও অধ্যাপক মোকাররাম হোসাইন খান, ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য শামসুর রহমান, আবু নাবিল ও আবু আব্দুল্লাহ, খিলগাঁও থানা সেক্রেটারী সগীর বিন সাঈদ, ভাটারা সেক্রেটারী আব্দুল কাইয়ুম মজুমদার, শাহজাহানপুর সেক্রেটারী শহীদুল ইসলাম, শিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতি রিয়াজুল হক রিয়াজ, সেক্রেটারী শামীম খান ও সংগঠনিক সেক্রেটারী শরীফ প্রমূখ।
জেআই/ইআর





