দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মার্কেটিং যমুনা ফিউচার পার্ক শপিংমলের কর্ণধার ও বিশিষ্ট শিল্পোদোক্তা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি মো. হুমায়ুন কবির বেপারী।

আজ ১৪ জুলাই মঙ্গলবার এক শোক বার্তায় তিনি বলেন, জনগণের কল্যাণমুখী শিল্প উদ্যোক্তা নুরুল ইসলাম বাবুলের দেশ নির্মাণে অবদান এদেশের দেশপ্রেমিক জনগোষ্ঠি চিরদিন কৃতজ্ঞতাভরে স্মরণ করবে। একজন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল দেশের টাকা দেশের মানুষের ভাগ্যোন্নয়নের কাজে লাগিয়েছেন। গণমাধ্যমপ্রেমী নুরুল ইসলাম বাবুল দুর্নীতি ও গণমানুষের দুর্দশার কথা তুলে ধরতে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন প্রতিষ্ঠা করেন।

তিনি নুরুল ইসলাম বাবুল এর বিদায়ী আত্মার মাকফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এএস