রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
আজ (রোববার) বিকেল ৪ টা ২৫ মিনিটে তিনি সমাবেশ স্থলে পৌঁছেছেন।
এর আগে বিকেল ৩ টা ২৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশটি শরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন মুক্তিযোদ্ধা দলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজীজ উলফাৎ।
রোববার মুক্তিযোদ্ধা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করে মুক্তিযোদ্ধা দল। দুপুর ২টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিলো।
কিন্তু রোববার সকালেই মহানগর নাট্যমঞ্চে প্রবেশ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বাক-বিতণ্ডা হয় বলে জানা গেছে। পরে মির্জা ফখরুলের হস্তক্ষেপে তার সমাধান হয়।
বিএনপি মহাসচিব দুপুর ১২টার দিকে মুক্তিযোদ্ধা সমাবেশের উদ্বোধন করেন। এরপর হল রুম পরিদর্শন করেন তিনি।
এমবি





