শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,  মন্ত্রীত্ব থেকে আমাকে সরানোর জন্য নানা ষড়যন্ত্র চলছে ।
রোববার দুপুরে রাজধানীর পলাশী বেনবেইজ মিলনায়তনে ইউনেস্কোর গ্লোবাল মনিটরিং রিপোর্ট-২০১৩-১৪ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, শিক্ষার বড় বাধা কোচিং সেন্টারগুলো। যারা ৩২ হাজার কোটি টাকার ব্যবসা করে সৃজনশীলের নামে গাইড বই বের করছে। আমরা এগুলো বন্ধ করার চেষ্টা করছি। এক্ষেত্রে শিক্ষামন্ত্রী বাধা।  তাই আমার বিরুদ্ধে এতো ষড়যন্ত্র।
সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস হাওয়ার ঘটনা এই ষড়যন্ত্রের অংশ কিনা অনুষ্ঠানে শেষে মন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।  তিনি বলেন, এ ব্যাপারে কিছু বলবো না। আমি এক রকম বললে আপনারা ‍অন্যরকম করে প্রকাশ করেন।
গ্লোবাল রিপোর্ট অনুষ্ঠানে শিক্ষা সচিব মোহাম্মদ সাদেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আক্তার হোসেন।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]