[b]ঢাকা:[/b] আগামী ২৯ জানুয়ারি বুধবার শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে দেশের মানুষকে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এই সরকারকে গণতন্ত্র বিরোধী হিসেবে আখ্যা দিয়ে আজ সোমবার সোহরাওয়ার্দী উদ্যানের গণসমাবেশে এই আহ্বান জানান তিনি।
খালেদা জিয়া বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে জণগনের কোনো ধরণের সম্পৃক্ততা ছিল না। দেশের মানুষ এই অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। এজন্য জণগনকে ধন্যবাদ দেন বিএনপি নেত্রী।
তিনি বলেন, ক্ষমতায় থাকার জন্য সরকার দেশের জনগণের ওপর অমানবিক নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে। এছাড়া নিরীহ মানুষ মারা থেকে বিরত থাকতে সরকারকে অনুরোধ করেন তিনি।
অবিলম্বে নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানান খালেদা জিয়া।