প্রয়াত ড. পিয়াস করিমের বাবাকে মুক্তিযুদ্ধের সময় জোর করে শান্তি কমিটির চেয়ারম্যান বানানো হয়েছিল বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় পিয়াস করিমের বয়স ছিল ১৩ বছর। সে সময় তিনি মুক্তিযুদ্ধের পক্ষে লিফলেট বিতরণ করতেন।’
রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।
এর আগে গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার প্রতিনিধিদল নিয়ে সচিবালয়ে মন্ত্রীকে স্মারকলিপি দেন।
আইনমন্ত্রী আরো বলেন, ‘যুদ্ধ শেষ হওয়ার দুই মাস আগে পাকিস্তানি বাহিনী পিয়াস করিমকে আটক করে। তার বাবা এম এ করিম তাকে ছাড়ানো জন্য মুচলেকা দিতে পাকিস্তানি বাহিনীর কাছে যান। ওই সময় তাকে জোর করে শান্তি কমিটির চেয়ারম্যান বানানো হয়।’
পিয়াস করিমের বাবা আওয়ামী লীগের জেলা ফাউন্ডার ছিলেন বলেও জানান তিনি।
জেআই





