ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের উপর যে স্টিম রোলার চালিয়েছে।

শুক্রবার ২০ দলীয় জোটের অন্যতম শরীক দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাধারণ মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে ভোটারবিহীন সরকার কখনও তাদের শেষ রক্ষা করতে পারবে না।

অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের মূল্য না বাড়িয়ে সহনশীলের মধ্যে রাখার দাবী তোলেন সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, সকাল ১১টায় সাবেক প্রধানমন্ত্রী ২০ দলীয় জোটের শীর্ষ নেতা কাজী জাফর আহম্মেদের মরদেহে মানিক মিয়া এভিনিউতে শেষ শ্রদ্ধা নিবেদন করেন এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা। এ সময় তার সঙ্গে এনডিপি’র দপ্তর সম্পাদক মোঃ মূছা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৮ শে আগস্ট শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে দিগন্ত টেলিভিশনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এনডিপি’র পক্ষ থেকে সংহতি প্রকাশ করে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা।

তিনি অবিলম্বে দিগন্ত টেলিভিশন খুলে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যমের মুখ বন্ধ করে গণতন্ত্র পুনঃরুদ্ধার করা যায় না। যে সরকার নিজেদেরকে গণতান্ত্রিক সরকার দাবী করে তারাই জনগণের ভোটের অধিকার হরণ করেছে এবং গণমাধ্যমের অধিকারও হরণ করেছে। তারা দিগন্ত টেলিভিশন বন্ধ করেছে, ইসলামিক টেলিভিশন বন্ধ করেছে, দৈনিক আমারদেশ বন্ধ করেছে, আমারদেশ পত্রিকার সাহসী সম্পাদক মাহমুদুর রহমানকে কারাবন্দি করেছে।

তিনি অবিলম্বে মাহমুদুর রহমানসহ সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবী করেন। বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহম্মেদের নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন।

জেডআই