বিএনপি আগামী ১৩ ও ২৪ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে। এই আয়োজনের মাধ্যমে বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দালন শুরু করবে।

গতকাল শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় সমাবেশে সরকারের পদত্যাগসহ ১০ দফা ঘোষণা করে বিএনপি। এর ভিত্তিতেই মূলত জোটে অংশীদার হতে যাওয়া দল ও ব্যত্তিদের নিয়ে যুগপৎ আন্দোলনের পথে এগোবে বিএনপি।

এই কর্মসূচি ঘোষণা করার কথা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কিন্তু তিনি গ্রেপ্তার হওয়ায় হাই কমান্ডের বৈঠকে সিদ্ধান্ত হয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণসমাবেশে কর্মসূচি ঘোষণা করবেন।

এবিএস