বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, জিয়াউর রহমান যে আদর্শ রেখে গেছেন তাতে হতাশা থাকতে পারে না। একটি জাতি বা দলের উত্থান-পতন থাকতে পারে। তবে জিয়াউর রহমানের আদর্শ জাতীয়তাবাদের চেতনা নিয়ে থাকলে দেশের বা দলের উত্থান হবেই।।
বুধবার দুপুরে রাজধানীর ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
দেশে গণতন্ত্রের সঙ্কট চলছে উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ। দেশ আজ পথহারা। জাতি আজ মহা সঙ্কটে। এ সঙ্কট গণতন্ত্রের, মানুষের ভোটের অধিকারের। এ সঙ্কট কাটিয়ে উঠতে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চলছে।
গণতন্ত্র রক্ষার আন্দোলনে ২০ দল ও পেশাজীবীরা ঐক্যবদ্ধভাবে আমাদের সাথে আছেন মন্তব্য করে তিনি বলেন, তারা সবাই গণতন্ত্রমনা মানুষ। তাদের একটাই দাবি গণতন্ত্র রক্ষার জন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দরকার।
সাগরে ভাসমান মানুষদের ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি মানবিক বির্পযয় চলছে। অসংখ্য মানুষ সাগরে ভাসছে। মারা যাচ্ছে। সরকার তাদের উদ্ধারে কোন পদক্ষেপ নিচ্ছে না। যে সব সংঘবদ্ধ চক্র মানুষ পাচার করছে। সরকার তাদের বিচার করতেও ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র মানে জিয়াউর রহমান। জিয়াউর রহমান একা একা নেতা হননি। বাংলাদেশের একটি কঠিন সময়ে জনগণ তাকে নেতা হিসেবে মেনে নিয়েছে। তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে ১৯ দফার মাধ্যমে দল গঠন করেছিলেন।
আয়োজক সংগঠনের সভাপতি নুরী আরা সাফার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য বিলকিস জাহান শিরীন, ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি সুলতান আহমেদ প্রমুখ।
এমএইচ
`জিয়ার আদর্শে কোনো হতাশা থাকতে পারে না`
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, জিয়াউর রহমান যে আদর্শ রেখে গেছেন তাতে হতাশা থাকতে পারে না।
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—ইতিহাসের এই সত্য মুছে ফেলা যাবে না।
তিস্তা ও পদ্মার পানির হিস্যা আদায়ে যত দূর যেতে হয়-যাব: প্রধানমন্ত্রী
তিস্তা ও পদ্মা নদীতে ব্যারাজ নির্মাণ করে পানির সমস্যা দূর করা হবে এবং পানির হিস্যা আদায়ে যতদূর যাওয়া প্রয়োজন, ততদূর যাওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পদ্মা ব্যারাজ নির্মিত হলে ১৪ জেলার মানুষ উপকৃত হবে। তবে এ জন্য বিএনপির প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে।
প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতা ও প্রবাস জীবনে থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় পতাকা অর্জনের অর্থ হলো অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের নতুন শপথ।
হাসানের হ্যাটট্রিক, রহমতের সেঞ্চুরি, আফগানিস্তান অলআউট ২৪০ রানে
আবুধাবি টেস্টে ঘটনাবহুল প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
















