মিয়ানমার বাহিনীর হত্যা-নির্যাতনের শিকার হয়ে প্রাণ ভয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৪৪ টি ট্রাকে করে ১১০ টন ত্রাণ নিয়ে কক্সবাজার গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে উখিয়া কলেজে নির্মিত সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে ১‘শ সাড়ে সাত টন ত্রাণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিরি সদস্য মির্জা আব্বাস।
বাকী আড়াই টন ত্রাণ উখিয়ার কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়া বিতরণ করবেন।