বিদ্যুতের দাম বাড়ানোর অযৌক্তিক ও অন্যায় প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান।
বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
জামায়াত ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেন, ”বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাধারণ গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ৩৭ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। অন্যান্য গ্রাহক পর্যায়ে ৬ দশমিক ৬ শতাংশ ও সেচ পাম্পের জন্য প্রতি ইউনিটের মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। পিডিবির এ বৈষম্যমূলক ও অযৌক্তিক বিদ্যুতের মূল্য বৃদ্ধি দেশের অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে কৃষিখাতে এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।
তিনি আরও বলেন, সরকার ঘোষণা করেছিলো, ২০১৪ সালের পরে আর বিদ্যুতের দাম বাড়বে না, বরং কমবে। কিন্তু সরকার তার ওয়াদা রক্ষার পরিবর্তে বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আওয়ামী নেতৃত্বাধীন সরকার ইতিপূর্বে ৬ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। বর্তমানে বিদ্যুতের দাম বৃদ্ধিসহ মোট সাতবার বাড়ানো হলো।
ডা. শফিক আরও বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে দেশের অর্থনীতির উপর বিরূপ প্রক্রিয়া হবে। বিশেষ করে জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হচ্ছে কৃষি। পিডিবির প্রস্তাবে সেচ পাম্পের জন্য প্রতি ইউনিট মূল্যবৃদ্ধির প্রস্তাব করায় উৎপাদন খরচ ব্যাপক বৃদ্ধি পাবে। ফলে উৎপাদন ব্যাহত হবে এবং দ্রব্যের উৎপাদন খরচ বাড়বে। যা দেশের গোটা অর্থনীতিকে বিপর্যস্ত করবে।
বিদ্যুতের মূল্য বৃদ্ধির অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক: জামায়াত
বিদ্যুতের দাম বাড়ানোর অযৌক্তিক ও অন্যায় প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।





