মতিঝিলে মোদিবিরোধী বিক্ষোভ, ধাওয়া পাল্টা পাল্টা ধাওয়া ‘শিশুবক্তা’ রফিকুল আটক

রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম মাদানী ওরফে শিশুবক্তাকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে শাপলাচত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে শাপলাচত্বর হয়ে দৈনিক বাংলা-গুলিস্তান সড়কটি বন্ধ রয়েছে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বিকল্প রাস্তা হিসেবে শাপলাচত্বর থেকে ফকিরাপুল হয়ে গাড়ি চলাচল করছে।

এএস