বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের নেতারা বলেছেন,যারা সংগঠনকে ব্যবহার করে ব্যাংক লোন,স্কুলের জায়গা দখল,সংখ্যালঘুদের বাড়ী-ঘর দখল,ভূমি দস্যু, ব্যবসা-বাণিজ্য করে তাদেরকে সংগঠন থেকে বহিস্কার করা হবে।
মঙ্গলবার জোটের গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, যারা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাথে জড়িত তাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করা ও শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। আমি কি পেলাম-সেটা বড় কথা নয়,আমি কি দিলাম সেটাই বড় কথা। সেই মনমানসিকতা নিয়েই সংগঠন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান নেতারা।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামান,অভিনেতা সৈয়দ হাসান ইমাম,পীযুষ বন্দোপাধ্যায়,ড. ইনামুল হক,টিপু মুন্সি এম.পি, নূরজাহান মুক্তা এম.পি,
আবুল কালাম আজাদ এম.পি,তাজুল ইসলাম এম.পি,কে.এম ফিরোজ,জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা,কবি হালিম আজাদ,কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল,রোকেয়া প্রাচী,শিরীন বকুল,সহকারী এটর্নী জেনারেল ইয়াদিয়া জামান,মোঃ লিপটন,রুহুন্নেছা রুনাসহ সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
[b]ঢাকা, এমআর, ২০ মে (টাইমনিউজবিডি.কম)// কেবি// এআর[/b]
রাজনীতি
'সংখ্যালঘুদের বাড়িঘর দখলকারীদের দল থেকে বহিস্কার করা হবে'
বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের নেতারা বলেছেন,যারা সংগঠনকে ব্যবহার করে ব্যাংক লোন,স্কুলের জায়গা দখল,সংখ্যালঘুদের বাড়ী-ঘর দখল,ভূমি দস্যু, ব্যবসা-বাণিজ্য করে তাদেরকে সংগঠন থেকে বহিস্কার করা হবে





