মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, জামায়াতের অঘোষিত আমীর খালেদা জিয়া সরাদেশে তাণ্ডব চালাচ্ছে। তার এই তাণ্ডব প্রতিরোধ করা হবে।
শুক্রবার মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় মুজিবনগর দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উপস্থিত আছেন।
জেএ





