বিএনপি-জামায়াত দেশকে মধ্যে যুগের বর্বরতা ও আফ্রিকার সোমালিয়া এবং দক্ষিন সুদানের রাজনীতির দিকে নিয়ে যেতে চেয়েছিল। আমরা তা হতে দিতে পারিনা বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশ ব্রিটিশ ল স্টুডেন্ট কাউন্সিল’ আয়োজিত “ ইউথ লিডারশীপ ফর দি বেটার ফিউচার” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন,বিএনপি-জামায়াতের রাজনীতি ভয়ভীতি দেখিয়ে মানুষকে অবরুদ্ধ করে রাখা। হরতাল-অবরোধের নামে পেট্রোলবোমা মেরে মানুষকে নির্বিচারে পুড়িয়ে মারা। তরুন সমাজকে এ অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান তিনি।
তরুন সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা গরীব দেশ হলেও মেধা, মূল্যবোধ ও সাংস্কৃতিকের দিক দিয়ে অনেক ধনী দেশগুলো থেকেও এগিয়ে আছি। গনজাগরণ মঞ্চের গণ-বিস্ফোরণের পূর্বে আমি জানতে পারিনি যে দেশের তরুন সমাজ এত উজ্জীবিত।
সংগঠনের সভাপতি ইমতিয়াজ ইমনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার তানিয়া আমির, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
বিএনপি-জামায়াত দেশকে দক্ষিণ সুদান করতে চেয়েছিল: হাছান মাহমুদ
বিএনপি-জামায়াত দেশকে মধ্যে যুগের বর্বরতা ও আফ্রিকার সোমালিয়া এবং দক্ষিন সুদানের রাজনীতির দিকে নিয়ে যেতে চেয়েছিল। আমরা তা হতে দিতে পারিনা বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের





