ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্মাদ হয়ে গেছেন এরকম মন্তব্য করে বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য প্রশাসনকে ব্যবহার করে সব অপকর্ম করিয়েছেন হাসিনা।
এজন্য ভবিষ্যতে সব অপকর্মের জন্য দায় দায়িত্ব হাসিনাকেই নিতে হবে। আর সাথে তার পরগাছাদেরকেও এই দায়দায়িত্ব নিতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ছাত্রলীগ-যুবলীগ এখন মানুষ পেটাতে ব্যস্ত। তারা সবসময় মানুষকে মানুষ বলে মনে করেনা।
এমএইচ/এসএইচ





