রাজধানীর শাহবাগে শাকুর রেস্টুরেন্ট এলাকায় অবস্থিত বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ সময় ৮ থেকে ১০টি গাড়ি ভাঙচুর, একটিতে আগুন এবং বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

বুধবার সন্ধ্যা ৬টায় উচ্ছৃঙ্খল কিছু যুবক লাঠিসোটা নিয়ে এ হামলা চালায়।

জানা যায়, উচ্ছৃঙ্খল একদল যুবক প্রথমে বিএনপি সমর্থিত ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খাজা হাবিবুল্লাহ হাবিবের কার্যালয়ে হামলা চালায়। এসময় সেখানে উপস্থিত ৮ থেকে ১০টি গাড়িসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

এরপর ওই যুবকরা পাশে অবস্থিত আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী এ্যাডভোকেট এম এ হামিদ খানের নির্বাচনী প্রচারণার কার্যালয়ে হামলা চালায়।

সর্বশেষ ওই যুবকরা শাকুর রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর শেষে ঘটনাস্থল ত্যাগ করে।

এমকে