বিএনপি চেয়ারপারসন, ১৯ দলীয় জোট নেতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ান সহকারী পররাষ্ট্র সচিব পল রবিলিয়ার্ড। বৈঠকে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগ উইলককও উপস্থিত ছিলেন।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ বাসভবনে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।
বৈঠক সূত্রে জানা গেছে, দু’দেশের পারস্পরিক সর্ম্পক ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময় করেছেন অস্ট্রেলিয়ান সহকারী পররাষ্ট্র সচিব পল রবিলিয়ার্ড।
ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
রাজনীতি
খালেদা জিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ান পররাষ্ট্র সচিবের বৈঠক