নাশকতার আশঙ্কায় জামায়াত-বিএনপি'র নেতাকর্মীসহ ৭'শতাধিক ব্যক্তিকে আজ আটক করেছে পুলিশ।
রংপুরে রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৮৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
ঝিনাইদহেও রাতভর অভিযানে বিএনপি-জামায়াতের ৪৬ নেতাকর্মীসহ ৭৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী। এসময়ের মধ্যে নওগাঁয় ৯১, ময়মনসিংহে ৭৯, গাইবান্ধায় ৫৭, জামালপুরে ৬৫, বগুড়ায় ৫০ জনসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৭'শতাধিক ব্যক্তিকে নাশকতার আশঙ্কায় আটক করা হয়।
এ নিয়ে দুদিনে সারাদেশ থেকে দেড় হাজারের বেশি মানুষকে আটক করে পুলিশ।
এসএম





