নীলফামারী বড় মাঠের সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা।
বিকেলে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন ২০ দলীয় জোট নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
ইতোমধ্যে জনসভায় যোগ দিতে নীলফামারীতে অবস্থান করছেন ২০ দলের শরীক এলডিপি, ন্যাপ, কল্যান পার্টি, জাগপাসহ অন্যান্য দলগুলোর কেন্দ্রীয় নেতারা।
জনসভা সফল করতে কয়েকদিন ধরে বিএনপিসহ অন্যান্য দলগুলো প্রচারণা চালিয়েছেন। এছাড়াও মিছিল ও পথসভায় অংশ নিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
বুধবার বিকেলে ঢাকার গুলশানের বাসা থেকে নীলফামারীর উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। রাতে বগুড়া সার্কিট হাউজে রাত্রীযাপন করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে
বগুড়া সার্কিট হাউজ থেকে নীলফামরীর উদ্দেশে রওনা দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
এএইচ





