বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার বাসভবন গুলশানের পথে রওনা হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৫টা ৩০মিনিটে লন্ডন থেকে ঢাকার একটি নিয়মিত ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দারে এসে পৌছে। এবং ৫টা ৩৫মিনিটে গুলশানে তার বাসভবনের উদ্দেশ্যে রওনা হন।
এরআগে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিমানবন্দরে উপস্থিত হন।
দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তাই বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে দলটির নেতাকর্মীরা উদ্বিগ্ন।
আর এ জন্য ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানানো হচ্ছে।’
এর আগে খালেদা জিয়া গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে টানা দু’মাস অবস্থান করেন তিনি।
এমএইচ/এসএইচ





