২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির কেন্দ্রীয় কার্যালয়ে ১লা সেপ্টেম্বর সকাল ১০টায় এনডিপি কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা।

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, প্রেসিডিয়াম সদস্য চৌধুরী হাবিবুর রহমান, ক্বারী আবু তাহের, ভাইস চেয়ারম্যান জামিল আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ মুছা, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মোঃ আলম হোসেন, শ্রমিক শাখার সভাপতি মোঃ মনির হোসেন, মহিলা শাখার সদস্য সচিব দেওয়ান দিলরুবা, ছাত্র শাখার সদস্য সচিব মিরাজ হোসেন, আবু রায়হান, বোরহানউদ্দিন সহ প্রমুখ।

সভায় ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি আগামী ১০ সেপ্টেম্বর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিনের কর্মসূচী ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা।

কর্মসূচী ঘোষণার পূর্বে ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা, সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের মৃত্যুতে শোক প্রস্তাব করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

কর্মসূচীঃ ৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় কেন্দ্রীয় পার্টি অফিস থেকে র‌্যালী। ৯ সেপ্টেম্বর বিদ্যুৎ গ্যাস ও তেলের মূল্য বৃদ্ধিতে সারাদেশে জনগণদের সাথে জনমত সৃষ্টি করার লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ।

১০ সেপ্টেম্বর সকাল ৬টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

সভাপতি তার সমাপণী বক্তব্যে প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য এনডিপির সকল স্তরের নেতাকর্মীদেরকে আহ্বান জানান।

এসএইচ