প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ফেইসবুক পেজে মন্তব্য করেছেন, “ধিক্কার জানাই খালেদা জিয়া এবং বিএনপি-জামায়াতকে। তিনি এখন আর জাতীয় নেত্রী নন। তিনি সন্ত্রাসীদের নেত্রী।”
বুধবার রাতে নিজের ফেইসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে জয় এভাবে মন্তব্য করেন।
বিএনপি-জামায়াতের হামলায় ১৩০ জন নিহত ও দুই শতাধিক সাধারণ মানুষের আহত হওয়ার কথা উল্লেখ করে জয় বলেন, বোমা হামলায় সাধারণ মানুষ নিহত হয়েছেন। কেউই রাজনৈতিক কর্মী ছিলেন না। নিজেদের দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য বের হওয়া মানুষকে বোমা-ককটেল মেরে এবং যাত্রীবাহী যানবাহনে পেট্রোল ছুঁড়ে অগ্নিসংযোগ করেছিলো। এটা হত্যা এবং সন্ত্রাসবাদ।
জয় বলেন, “খালেদা জিয়া তার সাংবাদ সম্মেলনে বিএনপি-জামায়াতের কর্মীদের আক্রমণের শিকার শত শত নিরপরাধ নাগরিক যাদের বোমা মেরে এবং আগুন দিয়ে হত্যা করা হয়েছে, তাদের বিষয়ে পুরোপুরি নিরব ছিলেন।”
প্রধানমন্ত্রী ছেলে বলেন, “হামলার শিকার নিরীহ জনগণের চেয়ে এইসব অপরাধ সংঘটিত করা সন্ত্রাসীদের বিষয়ে অধিক উদ্বিগ্ন খালেদা জিয়া।”
[b]ঢাকা,৬ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
রাজনীতি
খালেদাকে সন্ত্রাসী নেত্রী বলে অভিহিত করলেন জয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ফেইসবুক পেজে মন্তব্য করেছেন, “ধিক্কার জানাই খালেদা জিয়া এবং বিএনপি-জামায়াতকে। তিনি এখন আর জাতীয় নেত্রী নন। তিনি সন্ত্রাসীদের নেত্রী।”