ক্রীতদাস সরকার দিয়ে দেশের জনগণের কোনো মঙ্গল হয় না মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, রক্ত দিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল কারও দাসত্ব করার জন্য নয়। তাই ক্রীতদাস সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দ্রুত আন্দোলন শুরু করা হবে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় গণতান্ত্রিক পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গুম-খুন অপহরণের সঙ্গে সরকারের লোকজন জড়িত। কিন্তু তাদের বিচার করা হয় না।অথচ বিএনপির নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন আটকে রাখা হচ্ছে।
সংসদে এখন পর্যন্ত কোনো ভালো কথা ও কাজ হয়নি উল্লেখ করে তিনি বলেন, নাটক অভিনয়, গালাগালি ও অরাজকতা বন্ধ করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দেয়ার ব্যবস্থা করুন। কারণ শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবী সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সেই সরকারের মাধ্যমে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে। সেই সরকারের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব।
দেশে লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগের চরম অব্যবস্থাপনার কারণে প্রশাসনসহ কোনো জায়গায় তাদের নিয়ন্ত্রণ নেই। কেউ আজ তাদের কথা শুনে না। এমনকি সরকারের এমপি মন্ত্রীরাও তাদের নিয়ন্ত্রণে নেই।
সরকারের কড়া সমালোচনা করে বেগম জিয়া বলেন, দেশে আজ কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই। কারণ রাস্তা থেকে মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়। এমনকি গাড়ীসহ মানুষ তুলে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাদের লাশ বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে।
খালেদা জিয়া বলেন, আপনারা দেখছেন আজকে দেশের কি অবস্থা। দেশে আজকে কোন সরকার নেই আওয়ামী লীগ জবর দখল করে ক্ষমতায় আছে। ৫ই জানুয়ারির নির্বাচনে জনগন ভোট দেয় নাই। ১৫৪ জন বিনা ভোটে নির্বাচিত হলে নির্বাচন কোথায় হলো।
তিনি বলেন, এই জাতীয় সংসদে কোন বিরোধী দল নেই । তারা অবৈধ সরকারের অংশ। কারন তারাও অনেকে অনির্বাচিত। সরকার জনগনের ট্যাক্সের টাকায় অবৈধভাবে সংসদ পরিচালনা করছে।
নির্বাচন কমিশনকে ব্যর্থ ও অযোগ্য আখ্যায়িত করে তিনি বলেন, এদের দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। যার নমুনা দেশের মানুষ ৫ জানুয়ারি ও বিগত উপজেলা নির্বাচনে দেশের জনগন দেখেছে। তাই অবিলম্বে তাদের পদত্যাগ করে সরে যাওয়া উচিত।
নেতাকর্মীদের প্রতি সাহস সঞ্চয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, সুদিন আমাদের সামনে। আমরাই জয়ী হব। দেশকে রক্ষা করতে ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।
সভায় সভাপতিত্ব করেন জাগপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিউল আলম প্রধান।
সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মো. ইসাহাক, ইসলামী এক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা এম এ রকিব, এনপিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মবিন, এলডিপির মহাসচিব ডা. রেদোয়ান আহমেদ, পিপলস লীগের চেয়ারম্যান খাজা গরিবে নেওয়াজ ও মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ, প্রমুখ
[b]ঢাকা, এমএইচ, ৩০ এপ্রিল(টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
রাজনীতি
ক্রীতদাস সরকারকে হটাতে দ্রুত আন্দোলন শুরু হবে: খালেদা
ক্রীতদাস সরকার দিয়ে দেশের জনগণের কোনো মঙ্গল হয় না মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, রক্ত দিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল কারও দাসত্ব করার জন্য নয়। তাই ক্রীতদাস সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দ্রুত আন্দোলন শুরু করা হবে।





