পবিত্র মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক সাধারণ ছাত্রের মাঝে বিনামূল্যে কোরআন বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।

শনিবার রাজধানীর উত্তরায় এই কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা সভাপতি আনিসুর রহমান বিশ্বাস।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আনিসুর রহমান বিশ্বাস বলেন, কোরআনের কারণেই রমজান মাসের এত মর্জাদা। যারা কোরআনকে ধারণ করে এবং কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয় তাদের মর্জাদাও আল্লাহর কাছে অনেক অনেক বেশি। কোরআনই পারে একজন ব্যাক্তিকে একটি সমাজকে একটি রাষ্ট্রকে আদর্শ ও শ্রেষ্ঠতে পরিণত করতে।

তিনি সাধারণ ছাত্রদেরকে কোরআন অর্থসহ বুঝে পড়ার এবং একে ধারণ করে কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণের আহবান জানান।

কোরআন বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগরী উত্তর সাংগঠনিক সম্পাদক জে. মাহমুদসহ অন্যান্য মহানগরী ও স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এআর