বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন ঢাকায় সফররত সাত সদস্যের জার্মান সংসদীয় প্রতিনিধি দল।
মঙ্গলবার খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাত ৭টা ১০ মিনিটে শুরু হয়ে সাড়ে ৮টা পর্যন্ত এ বৈঠক চলে।
ডাগমার উওরলের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- জার্মান পার্লামেন্টারি কমিটির ছয় এমপি জুয়ের্গেন ক্লিমকে,ফ্রাঙ্ক হিনরিচ,স্টেফান রেবমান,গাবি ওয়েবার, নিয়েমা মোভাসাট এবং উয়ে কেকারিটজ।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী,চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।
গত শনিবার পাঁচ দিনের সফরে জার্মান সংসদীয় প্রতিনিধি দলটি ঢাকায় আসে। জার্মান পার্লামেন্টারি কমিটি অন ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট এর সাত সদস্যের প্রতিনিধি দলটি এই সফরে বাংলাদেশের গার্মেন্টস খাতের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]