রোববার (২১ মে) সন্ধ্যায় সাতক্ষীরায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সাতক্ষীরা এলজিইডি কনফারেন্স রুমে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন আয়োজিত মানবাধিকার পরিস্থিতি ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুলতানা কামাল বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন কমিশন যদি সত্যিকার অর্থে স্বচ্ছভাবে, সৎভাবে কাজ করতে পারে, তাদের যদি কাজ করতে দেওয়া হয়, যদি রাজনীতিকরা এবং নির্বাচন কমিশনাররা ভাবেন যে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন করবো তাহলে সেটা সম্ভব।
তিনি আরও বলেন, নির্বাচন এমন হওয়া উচিৎ যেখানে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে। সেটা কিন্তু একেবারে দলীয় নমিনেশন থেকে শুরু করে শেষ পর্যন্ত যেতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
এনএইচ





