উপমহাদেশের কিংবদন্তি নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে আজ সন্ধ্যা ৭টায় ইন্দিরা রোডের বাসায় যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান টাইমনিউজবিডিকে এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল রাত সাড়ে ৮টায় অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুনী শিল্পী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৪ বছর।
ঢাকা, এমএইচ, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম





