ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, জিয়াউর রহমান সরাসরি ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নায়ক ছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার নায়ক খালেদা জিয়া।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে তিনি এসব কথা বলেন।
সংসদের প্রতি দাবি রেখে মন্ত্রী বলেন, ১০ ট্রাক অস্ত্র মামলায় খালেদা জিয়া জড়িত থাকার বিষয়টি প্রমাণ করে অবিলম্বে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হোক।
মহাজোটের সংসদ সদস্য মহিউদ্দিন খান বাদল বলেন, ১০ ট্রাক অস্ত্র মামলা বাংলাদেশের সামনে অনেকগুলো বড় প্রশ্ন নিয়ে এসেছে। যারা এ ঘটনায় জড়িত ছিলেন তাদের ফাঁসির দণ্ড দেয়া হয়েছে। আর যিনি ছিলেন প্রকৃত হোতা তার কিছুই হয়নি। এ মামলা থেকেই জানা যায় তৎকালীন প্রধানমন্ত্রী অস্ত্র আনার বিষয়টি জানতেন। খালেদা জিয়ার জানার মধ্য দিয়ে তিনি পুরো বাংলাদেশের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছেন।
এসময় তিনি আরো বলেন,  এ ধরনের অস্ত্র চোরাচালান যে এদেশে প্রথম তা নয়। এর আগেও এমন অনেক ঘটনা দেশে ঘটেছে। বিডিআর বিদ্রোহের ফলশ্রুতিতে সংস্থাটির নাম পরিবর্তন করে বিজিবি করা হয়েছে।
তিনি বলেন 'আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনায় এনএসআইয়ের নাম কী পরিবর্তন করা যায়।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহাম্মদপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, অস্ত্রের চালান খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় হয়েছিল। তাকে আইনের বাইরে রাখা হলে একটি ব্যর্থ ইতিহাস হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, শেখ হাসিনাকে মারার জন্য চালানো হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা একই সূত্রে গাঁথা। অস্ত্র চোরাচালানের মধ্য দিয়ে খালেদা জিয়া যে অপরাধ করেছে তার বিচার হওয়া দরকার।

বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী বলেন, যে সব ছাত্রলীগ নামধারী ক্যাডার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তাদের বিচার করতে হবে।

[size=4][font=Vrinda","sans-serif]ঢাকা, ৪ ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি.কম)// এসআর
[/font][/size]